কায়সার হামিদ মানিক, উখিয়া :
উখিয়ার পাইন্যাশিয়া বড়–য়া পাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় ক্ষতিপয় অসাধু ব্যাক্তি অভিনব কায়দায় কাঠ পুড়ে কয়লা তৈরি করছে। তৈরি করা কয়লা বাজারজাত করনের সময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আটক করলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা রুজু না করায় বেপরোয়া হয়ে উঠেছে কয়লা প্রস্তুতকারী সিন্ডিকেট। সামাজিক বনায়নের মূল্যবান বন সম্পদ পুড়ে কয়লা তৈরি করার ফলে একদিকে যেমন সরকারি বন বাগান সৃজন অস্বিত্ব সংকটে পড়েছে অন্যদিকে কাঠ পোড়ানো কয়লার কালো ধোঁয়ায় এলাকার স্বাভাবিক পরিবেশ মারাতœক বিঘিœত হচ্ছে বলে গ্রামবাসীর অভিযোগ।
সরজমিন ঘটনাস্থল রেজু খালের পাইন্যাশিয়া ফুটব্রীজ এলাকা ঘুরে স্থানীয় গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, আব্বাস উদ্দিন সহ অপরাপর ৪/৫ জনের একটি সিন্ডিকেট দীর্ঘ দিন থেকে কাঠ পুড়ে কয়লা তৈরি করে আসছিল। দেখা গেছে বিশালকার কয়েকটি গর্তের মধ্যে বন সম্পদ পুড়ানো হচ্ছে। গর্তের উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে তার উপরে বালির আস্ত্রর দেওয়া হয়েছে। যাতে গর্তের আগুন বাহিরে আসতে না পারে। গর্তের অপর প্রান্থ দিয়ে তৈরি করা সুরাঙ্গ হতে সদ্য কাটা মূল্যবান গাছ গাছালী ঢুকিয়ে দেওয়া হচ্ছে। গর্তের উপরে চোট্র একটি চৌঙ্গা রাখা হয়েছে যা দিয়ে বেরিয়ে আসছে কাঠ পুড়ানোর কয়লার কালো ধোয়া। স্থানীয় ভাবে বসবাসরত গ্রামের সফিউল্লাহ , শামশুল আলম সহ একাদিক ভুক্তভোগী লোকজন অভিযোগ করে জানান, কাঠ পুড়ানোর কালো ধোয়ায় ছেলে মেয়েরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। আশে পাশে এলাকায় শাক সবজি চাষাবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। লোকজন অরো জানান, তারা বনাঞ্চলের ও সামাজিক বনায়নের চুরি করা গাছ গাছালি কম দামে ক্রয় করে কাঠ পুড়ানোর ফলে এলাকার সামাজিক বনায়ন অস্তিত্ব সংকটে পড়ছে। আগুনের গর্তে ছেলে মেয়েরা পড়ে যাওয়ার আশংকায় গ্রামবাসীকে তাদের স্কুল পড়–য়া ছেলে মেয়ে নিয়ে আতংকে দিন যাপন করতে হচ্ছে। এ প্রসঙ্গে কথা বলার জন্য কয়লা তৈরি কারক সিন্ডিকেটের একজন আব্বাস উদ্দিনের সাথে কথা বলতে গেলে সে রেগে উঠে বলেন, বনকর্মীদের মাসিক মাসোহারা দিয়ে কয়লা তৈরি হচ্ছে। এ সময় কয়লা তৈরির ছবি ধারন করতে গেলে তারা বাধা দেওয়ার চেষ্টা করে। এ প্রসঙ্গে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, কাঠ পুড়ে কয়লা তৈরি করা আইনগত বিধি নিষেধ রয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের তদন্ত কর্মকর্তা মুমিনুল ইসলাম জানান, গ্রামের ভিতরে জনবসতি এলাকায় কয়লা পুড়ানো পরিবেশের মারাতœক ক্ষতি করে। তিনি বলেন, বিষয়টি নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
##
