উখিয়ায় এমপি বদির মুক্তির দাবীতে মাঠে নেমেছেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিনিধি, উখিয়া |
কক্সবাজার Ñ ৪ আসনের উখিয়া টেকনাফের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির মুক্তির দাবীতে এবার মাঠে নেমেছেন কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় কক্সবাজার টেকনাফ আরকান সড়কের পাশে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ছাত্রÑ ছাত্রীরা ঘন্টা ব্যাপী কলেজ গেইটের সামনে এমপি বদির মুক্তির দাবীতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ এম ফজলুল করিম, কলেজ উপÑ অধ্যক্ষ মোঃ আব্দুল হক, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ ফরিদুল আলম চৌধুরী, মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক মোঃ জালাল আহম্মদ । উপস্থিত ছিলেন, কলেজের অধ্যাপক তহিদুল আলম তহিদ, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক মোঃ শাহ আলম, অধ্যাপক মোঃ আলমগীর, অধ্যাপক ড, গিয়াস উদ্দিন, সাহাব উদ্দিন, কম্পিউটার ইনচার্জ পলাশ বড়–য়া, কর্মচারী সাধন বড়–য়া প্রমূখ। বক্তারা বলেন, এমপি আব্দুর রহমান বদি ১ টাকারও দূর্ণীতি করে নাই। ষড়যন্ত্রমূলক ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে। আমরা কোন কথাই বুঝি না, এমপি বদির মুক্তি চাই। তারা বলেন, এমপি বদির অনুপস্থিতিতে উখিয়া Ñ টেকনাফের শিক্ষা প্রতিষ্টানে এমনকি উপজেলা প্রশাসনেও কাজের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। কলেজের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এমপি বদিকে মুক্তি দেওয়ার জন্য আহব্বান জানান।