কায়সার হামিদ মানিক,উখিয়া: কক্সবাজারের উখিয়া উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- ওই এলাকার কবির আহমদের ছেলে মো. শফি (৪৫) ও আলী আকবর (৪২)। উখিয়া থানার ওসি মো.আবুল খায়ের জানান, গোপনে অস্ত্র ও ইয়াবা মজুদের খবর পেয়ে পুলিশের একটি দল ঘোনারপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবা ও দেশিয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে।তাদের বিরুদ্ধে অস্ত্রও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেন।
