উখিয়ার পালংখালীতে ইয়াবা সম্রাট বেলাল বাহিনীর হামলায় আহত- ২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম বশর চৌধুরী, উখিয়া :
উখিয়ার পালংখালী ঘোনার পাড়া এলাকার ইয়াবা সম্রাট বেলাল হোসেন মিন্টু (২৮) বেপরোয়া হয়ে উঠেছে। উক্ত বেলাল হোসেন মিন্টু এলাকার চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার হোসেন মানিক (২২), জাহেদ আলম বাবুল (৩১), বশর (২৬) সহ ৭/৮ জনের একটি সিন্ডিকেট গঠন করে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেট ব্যবসা করে অঢেল সম্পদের মালিক বনে গেছে। উক্ত সন্ত্রাসীদের ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান কক্সবাজার আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হওয়ার জের ধরে উক্ত চালান আটকে এলাকার লোকজন সহায়তা করার অজুহাত তুলে পালংখালী এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে সন্ধেহ জনক লোকদের ধরে ধরে মারধর সহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তাদের ভয়ে এলাকার লোকজন ভয়ে তটস্থ হয়ে উঠেছে। দাবী উঠেছে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার।
জানা যায়, গত ১ এপ্রিল বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় পালংখালী মসজিদের পূর্বে মধ্য ফারিরবিল সড়কের উপর ইয়াবা সম্রাট বেলাল হোসেন মিন্টু (২৮) বাহিনীর সদস্যরা সন্ত্রাসী হামলা চালিয়ে আব্দু শুক্কুর (২৮) ও জসিম উদ্দিন আরফাত (২৬) নামে দুই সহোদরকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। আহতরা পূর্ব ফারির বিল বটতলী গ্রামের মির আহমদের ছেলে। আহতদের মুমুর্ষ অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৎমধ্যে জসিম উদ্দিন আরফাত (২৬) এর অবস্থা আশংকা জনক। এদিকে আহতদের বড় বোন মনোয়ারা বেগম অভিযোগ করে জানান, এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।