কায়সার হামিদ মানিক, উখিয়া।
উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্প লাগোয়া মাঝের তেলীপাড়া খালে অজ্ঞাত এক রোহিঙ্গা কন্যা শিশুর লাশ ভাসছে। গতকাল ২৩ অক্টোবর দুপুুর ১টার দিকে তেলীপাড়ার উপরীভাগ থেকে মৃতদেহটি ভেসে নিচের দিকে চলে আসে বলে স্থানীয় প্রত্যেক্ষদর্শী আবদুর রহমান ও লাল মিয়া জানান। বয়স অনুমান ৫/৬ মাস হবে বলে ধারণা করেছেন প্রত্যক্ষদর্শীরা। মৃতদেহ শিশুর শরীরে আঘাতের এবং ফোলা জখমী চিহ্ন রয়েছে। মৃতদেহ শিশুর লাশ সম্পর্কে বি -৮৪ ব্লকের রোহিঙ্গা আয়ুব জানান, বর্তমানে মৃতদেহটি খালের পশ্চিমে গ্রামের লাল মিয়ার বাড়ি সংলগ্ন খালে আটকে আছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের জানান, লাশের বিষয়ে (এ রিপোর্ট লিখাকালীন) এখনো আমি অবগত নই।
