ফারুক আহমদ : উখিয়ার কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রহিম উল্লাহ নামক এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিহত যুবক ঐ ক্যাম্পের ডি-বøকের বাসিন্দা আব্দু সালামের ছেলে। গত রোববার (২৫ আগষ্ট ) রাত ৮ টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছেন।
জানাযায় তুচ্ছ ঘটনার জের ধরে একই ক্যাম্পের শহিদুল্লাহর সাথে রহিম উল্লাহর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহিদুল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী এনজিও পরিচালিত স্কুলের সামনে রহিম উল্লাহকে উর্পযুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ক্যাম্পের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উখিয়া থানার ডিউটি অফিসার জানান এব্যাপারে থানায় মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ##
