জাহাঙ্গীর আলম : টানা ভারী বৃষ্টির কারনে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পাহাড় ধ্বসে রোহিঙ্গা ও স্থানীয়সহ ৯জন নিহতের ঘটনায় উদ্ধার অভিযান চলমান রয়েছে। নিখোঁজ আরো দুজনকে উদ্ধারের কাজ করছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।
১৯জুন (বুধবার) ভোররাতে উখিয়া এবং থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে হতাহত ও নিখোঁজের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন পালংখালি ইউপি চেয়ারম্যান এমএ গফুর উদ্দিন চৌধুরী।
তিনি জানান,গতরাত থেকে টানা ভারী বৃষ্টির কারনে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসহ থাইংখালিতে পাহাড় ধ্বসের ঘটনায় রোহিঙ্গা ও স্থানীয়সহ ৯ জন নিহত হয়েছেন।এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন পুলিশ ও হোয়াইক্যং কক্সবাজার র্যাব-১৫ হোয়াইক্যং (সিপিসি-২) ক্যাম্পের র্যাব সদস্যরা সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেন।পরে নিহতদের উদ্ধার করার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এর মধ্যেই আরও দু’জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে জানা গেছে। তাদের উদ্ধারে র্যাব সদস্যরাসহ ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
কক্সবাজার র্যাব-১৫ হোয়াইক্যং (সিপিসি-২) র্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান,ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসের ঘটনার খবর পেয়ে আমি সহ হোয়াইক্যং র্যাব ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ গ্রহন করি।পরবর্তীতে ৯জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করা হয়।এখনো র্যাবের টিম ক্যাম্পে কাজ করছেন।
