কক্সবাজারে করোনা আক্রান্ত পর্যটন উদ্যোক্তা ডালিমের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে আবু সায়েম ডালিম নামে একজন পর্যটন ব্যবসায়ীর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে। তিনি কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা এবং দরিয়ানগর পর্যটন কেন্দ্র সহ বেশ কয়েকটি পর্যটন রিসোর্টের ব্যবসার সাথে জড়িত ছিলেন। গত ২ জুন তার করোনা পরিক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাঁকে রামু আইসোলেশন হাসপাতাল পরে উখিয়া উপজেলায় ইউএনএইচসিআর-নির্মিত আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম নেয়ার প্রস্তুতি চলছিল। আনা হয়েছিল আইসিইউ এ্যাম্বুলেন্স। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে মারা যান তিনি।

এদিকে একইদিন রাতে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় তাকে জানাযা শেষে দাফন করা হয়েছে।

এদিকে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ রোহিঙ্গাসহ ২০ জন। জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭২ জন (০৩ জুন পর্যন্ত, ০৪ ও ০৫ টেস্ট বন্ধ আছে)। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৪০ জন। ৬১৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। জেলায় মোট ৩৫৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ৮৩৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আনা হয়। ২৫১২ জন কে কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র দেয়া হয়।
অপরদিকে রোহিঙ্গা ক্যাম্পে ৩৫ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ জন।