বার্তা পরিবেশক : গত ২২জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূঁয়া এফবি আইডি “ইয়াবা মোক্ত দেশ ছাই” হতে অপপ্রচারের একাংশ আমার দৃষ্টিগোচর হয়েছে। যা কোন ব্যক্তি স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে অন্যদের সাথে আমার মত একজন নিরীহ শান্ত শিষ্ট ব্যক্তির নাম জড়িয়ে ছবি সংযোগ করে সামাজিকভাবে হেয়পন্ন এবং আইন-শৃংখলা বাহিনী দ্বারা হয়রানি করার হীন চেষ্টা মাত্র। উক্ত তথ্যাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি বলতে চাই,গত ৫বছর ধরে লেদা শরণার্থী ক্যাম্পে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম, এনজিও ফোরাম, বিজিএস এবং বর্তমানে লেদা রোহিঙ্গা ক্যাম্পে প্র্যাকটিকেল এ্যাকশন সংস্থায় সুপার ভাইজার হিসেবে কর্মরত রয়েছি। আমি পূর্বেও এই ধরনের অপরাধের সাথে জড়িত ছিলাম না, এখনো নেই এবং আগামীতে এই জাতীয় অপকর্মে সম্পৃক্ত থাকার অভিপ্রায় নেই। আমি এই ধরনের মানহানিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত বিষয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিব্রত না হওয়ার আহবান জানিয়ে এই ধরনের ভিত্তিহীন অপপ্রচারকারী ভাইদের বোধোদয় কামনা করি।
প্রতিবাদকারী :
মোহাম্মদ আব্দুল্লাহ
এনজিও কর্মী
পিতা : মোহাম্মদ সিকদার
পশ্চিম পানখালী, হ্নীলা, টেকনাফ।
