টেকনাফ টুডে ডেস্ক : ইভ্যালির প্রতারণার মামলায় রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া জামিনের আবেদন করেছেন। রোববার (১২ ডিসেম্বর) হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে তারা এ আবেদন করেন।
পড়ুন: ‘তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে’
হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে সোমবার (১৩ ডিসেম্বর) তাদের জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসবে।
গত ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনকে আসামি করা হয়েছে।
পড়ুন: মিথিলা-তাহসান-ফারিয়ার বিরুদ্ধে গ্রাহকের মামলা
মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
