কায়সার হামিদ মানিক, উখিয়া :
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত থেকে অজ্ঞাতনামা এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে মহিলাটির উদ্ধার করে স্থানীয় পুলিশ। থ্রি-পিচ পরিহিত মহিলাটির বয়স আনুমানিক ২৩ বছর।
ইনানী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. সেলিম জানান, স্থানীয়দের খবরের ভিক্তিতে বালুচরে পড়ে থাকা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়। তার গলায় কাটা চিহ্ন রয়েছে।
উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
