বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে হ্নীলা মৌলভী বাজার নাফ সীমান্ত ফুটবল একাদশ ৩-০ গোলে মোচনী ফুটবল একাদশকে হারিয়েছে।
২রা ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর নির্ধারিত খেলা হ্নীলা মৌলভী বাজার নাফ সীমান্ত ফুটবল একাদশ এবং মোচনী পাড়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। অনেক চেষ্টার পরও কোন দলই গোলের দেখা পায়নি। এভাবে প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। ২১মিনিটের মাথায় হ্নীলা মৌলভী বাজার নাফ সীমান্ত ফুটবল একাদশের ৮নং জার্সিধারী অতিথি খেলোয়াড় সেরু ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। ২৪মিনিটের মাথায় এগিয়ে থাকা দল ১টি পেলান্টি অর্জন করে। তা থেকে ৬নং জার্সিধারী খেলোয়াড় আমিন আরো ১টি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। ২৭ মিনিটের মাথায় এগিয়ে থাকা দলের অধিনায়ক কামাল ২৭ মিনিটের মাথায় আরো ১টি গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে নেয়। পরবর্তী সময়ে পিছিয়ে পড়া দল কোন গোলের দেখা পায়নি। ২য়ার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। ফলে মৌলভী বাজার নাফ সীমান্ত ফুটবল একাদশ ৩-০ গোলে জয় নিয়ে মোট ২ খেলায় ৬ পয়েন্ট অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের অধিনায়ক কামাল।

খেলায় প্রধান রেফারী ছিলেন ফরহাদুজ্জামান, সহকারী রেফারী ছিলেন কামরুল আহসান ও মাহমুদ উল্লাহ এবং ৪র্থ রেফারী ছিলেন শামসুল আলম আমিন। আগামীকাল ৩রা ফেব্রুয়ারী জাদিমোরা ফুটবল একাদশ ও টেকনাফ ক্রীড়া পরিষদ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###
