আলীকদমে আনসার ও ভিডিপির সম্পত্তি আত্মসাতের চক্রান্ত চলছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আলীকদমে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) স্থাপনাসহ ভ‚মি দখলের পায়তরা। আনসার ও ভিডিপির স্থাপনা দোকান হিসেবে ভাড়া নিয়ে মালিকানা দাবী করে আদালতে মামলা। প্রায় চার দশক আগে প্রতিষ্ঠিত উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নস্থ রেপারপাড়া আনসার ও ভিডিপি ক্লাবটি রক্ষার জন্য ৫ প্লাটুন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দাবী তুলেছেন।
১৯৮৪ সালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে ১০ শতক ভুমি নিয়ে আনসার ভিডিপি ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ভিডিপি সদস্যদের মেলবন্ধন এই ক্লাবটি বিনোদনের কেন্দ্রই নয় শুধু, এটি প্রায় দেড়শ জনেরো বেশি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গৌরব। ১৯৮০ সালের পর থেকে এতদাঞ্চলে সন্ত্রাস দমনে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভিডিপি সদস্যদেরও অনেক অবদান রয়েছে। প্রান্তিক জনপদে নিরাপত্তা ও উন্নয়নে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এখনো তাদের ঐতিহ্য ধারণ করে আছে। এক প্লাটুন ভিডিপি সদস্য এখনো পার্শ্ববর্তী সেনা ছাউনির নিয়ন্ত্রণে কাজ করছেন।
খোঁজ নিয়ে জানাযায়, ১৯৮৪ সালে ক্লাবটি প্রতিষ্ঠা হয়। ১৯৮৭ সালে মো: শফি নামের এক ব্যাক্তি তার নামীয় ২৮৭ নং তৈন মৌজার ৪০৯ নং হোল্ডিং এর অংশ হতে ক্লাব ঘর নির্মাণের জন্য ১০ শতক ভ‚মি দান করেন। তৎসময়ে সেনাবাহিনীর আলীকদম জোন শান্তকরণের (মৈত্রি) অর্থায়নে একটি সেমিপাকা ক্লাব ঘর নির্মাণ করে দেয়। সমসাময়িক প্রেক্ষাপটে সকলের কাছে ক্লাবটির গুরত্ব ছিল অনেক। এর ফলে বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি অর্থায়নে এর উন্নয়ন-সংস্কার অব্যাহত রয়েছে।
চৈক্ষ্যং ইউনিয়নে ভিডিপি সদস্য সংখ্যা এখনো ৫ প্লাটুন। ইউনিয়ন ভিত্তিক সারা দেশের ন্যয় এসব ভিডিপি সদস্যরা তাদের লালিত সুনাম রক্ষা করে আসছে। এর মধ্যে এক প্লাটুন ভিডিপি সদস্য (হীল ভিডিপি) রেপাড়পাড়া কানামাঝি ক্যাম্পের নিয়ন্ত্রণে রয়েছে।
জানাগেছে, ২০০৯ সালে ক্লাবের ভিডিপি সদস্যদের যৌথ সিদ্ধান্তমতে আবদুল মতিন নামের এক ব্যবসায়ীকে দোকান করার জন্য দু’টি কক্ষ মাসিক ভাড়া দেয়। সেই ধারাবাকিতায় হাল নাগাদ মনির আহমদ নামের একজন ২টি কক্ষ দোকান হিসেবে ভাড়া চুক্তির মাধ্যমে ব্যবসা করে আসছে। সর্বশেষ চুক্তিটি নবায়ন হয়, ৪-৫-২০১৯ তারিখে। এরই মধ্যে ভাড়াটিয়া ব্যবসয়ী মনির আহমেদকে জমির ওয়ারিশ দাবী করে দখল দেখিয়ে ছোট ভাই শফিকুল ইসলাম বান্দরবান অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি ফৌজদারী মামলা করেন।
মামলার আর্জিতে উল্লেখ রয়েছে, তাদের নানা মৃত আবদুল জলিলের নামীয় ২৮৭ নং আলীকদম মৌজার হোল্ডিং নং ৫০১ ও ৫০১(ক) এর আন্দর সম্পত্তি। যা মৃত ব্যাক্তির ওয়ারিশ শফিকুল ইসলামের মা আনোয়ারা বেগমের নামে নামজারী হয়। আর্জিতে বিবাদী করা হয়, বশীর আহম্মদ প্রকাশ আবুল কাশেম। বিবাদী বশীর আহম্ম প্রকাশ আবুল কাশেম ভিডিপির প্লাটুন কমান্ডার (পিসি)।
ভিডিপি সদস্যরা জানায়, ফৌজদারী অভিযোগে বিবাদীর পদ পরিচয় উল্লেখ না করে এক তরফা ব্যাক্তি বিশেষের স্বার্র্থ দেখিয়ে এডিএম কোর্টে মিথ্যা তথ্য দিয়ে ভিডিপির সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছে শফিকুল ইসলাম গং। তারা জানায়, ক্লাব বা ক্লাবের স্থাপর-অস্থাপর সম্পত্তি কারো ব্যাক্তিগত নয়। এটি রাষ্ট্রের প্রতিরক্ষা/স্বরাষ্ট্র মন্ত্রণালয়’র অধিনস্থ্য একটি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্পত্তি। সময় পরিক্রমায় ভিডিপি সদস্যরা শুধুমাত্র এই সম্পত্তি তত্বধান করে চলছে।
অনুসন্ধানকালে স্থানীয় জনপ্রতিনিধিসহ নবীন প্রবীন সবাই জানায়, চার দশক ধরে এখানে আনসার ও ভিডিপি ক্লাবের নিয়ন্ত্রণে ১০ শতাংশ জমি রয়েছে। ব্যবসায়িক ভাড়া চুক্তি করে এখানে অন্যেরা ওয়ারিশী সম্পত্তি দাবী করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালচ্ছে। এই জালিয়াতির খবর জানাজানি হলে স্থানীয় প্রশাসন ভাড়া দোকান দু;টির কার্যক্রম বন্ধ করে দেয়।
পার্বত্যাঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা নামে মাত্র সম্মানি নিয়ে সামাজিক আইন শৃঙ্খলা উন্নয়নে ভুমিকা রেখে চলছেন। এমন মন্তব্য করে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে স্থিত আনসার ও ভিডিপির চার দশকের ঐক্যের প্রতীক তাদের প্রাণপ্রিয় কøাব ও সম্পত্তি রক্ষার দাবী করেছেনে স্থানীয় জনগন ও ভিডিপি সদস্যরা।
এ ব্যাপারে আলীকদম উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপাপ্ত কর্মকর্তা আঙ্গুরা বেগম জানায়, এ নিয়ে ১৬ সেপ্টেম¦র অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলায় সভায় আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ এই সমস্যা দ্রুত নিরষণে ভুমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চৈক্ষ্যং ইউনিয়ন প্লাটুন কমান্ডার বশির আহমদ কাশেম বলেন, এটা আমার বা আমাদের কারোর ব্যাক্তিগত সম্পদ নয়। কিন্তু আমার পদ পরিচয় গোপন রেখে এডিএম কোর্টে মিথ্যা অভিযোগ করেন প্রতারক চক্র। সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন তিনি। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট সকল মহল নজরে আনা প্রয়োজন।