টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজের আজ শেষ ম্যাচ। ইতোমধ্যে শেষ হয়েছে সিরিজের দুটি ম্যাচ। দুই ম্যাচেই আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ শুক্রবার দুপুর ২টায়। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে একটি পরিবর্তন দেখা যেতে পারে। স্পিনার নাসুম আহমেদ এই সিরিজে তেমন সুবিধা করতে পারেননি। তার জায়গায় সুযোগ পেতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা লেগ স্পিনার রিশাদ হোসেন।
আজকের খেলায় সফরকারী আইরিশরা একটি সান্ত্বনার জয় তুলে নিতে চায় আর টাইগারেরা চায় হোয়াইটওয়াশের মাধ্যমে সিরিজ শেষ করতে। তবে খেলা শেষ না হওয়া পর্যন্ত শেষ ম্যাচে কাদের ভাগ্য ঝুলছে স্পষ্ট বলা যাচ্ছেনা। তবে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ হচ্ছে সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন কুমার দাস, তৌহিদ হৃদয়, শাহীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
