অবশেষে আলোর মুখ দেখছে ৩ কোটি টাকা বরাদ্দে পহরচাঁদা মাদরাসার ভবন নির্মাণকাজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
কক্সবাজার শিক্ষাপ্রকৌশল বিভাগের অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দে অবশেষে উন্নয়নকাজ শুরুর মাধ্যমে নতুন একাডেমিক ভবনের আলোর মুখ দেখছেন চকরিয়া উপজেলার বরইতলীস্থ অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পহরচাঁদা ফাজিল মাদরাসা। কার্যাদেশ অনুযায়ী চলতিবছরের ডিসেম্বরে নির্মাণকাজ সমাপ্তির কথা থাকলেও করোনাকালের নানা প্রতিবন্ধকতার কারণে যথাসময়ে কাজ শুরু করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই অবস্থায় মাদরাসা কমিটির সভাপতি কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদের সার্বিক প্রচেষ্ঠায় চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের সহযোগিতায় দুইমাস আগে পুরোদমে শুরু হয়েছে মাদরাসার নতুন একাডেমিক ভবন নির্মাণকাজ। বর্তমানে ভবন নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এদিকে দীর্ঘবছর পর হলেও মাদরাসা কমিটির সভাপতি লায়ন কমরউদ্দিন আহমদের প্রচেষ্ঠায় অতি সহসা নতুন একাডেমিক ভবনটি পেতে যাচ্ছে এতদাঞ্চলের দ্বীনি শিক্ষার অন্যতম পাঠশালা পহরচাঁদা ফাজিল মাদরাসা। আর তাতে খুশিতে পঞ্চমুখ মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকমহল ও এলাকাবাসি।
সর্বশেষ মঙ্গলবার মাদরাসার একাডেমিক ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মাদরাসা কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ লায়ন কমরউদ্দিন আহমদ। ওইসময় মাদরাসা সুপার আবু সাঈদ আনসারী, পরিচালনা কমিটির সদস্য, মাদরাসার শিক্ষক, অভিভাবক ও এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে কাজের অগ্রগতি প্রসঙ্গে লায়ন কমরউদ্দিন আহমদ বলেন, পহরচাঁদা ফাজিল মাদরাসার নতুন একাডেমিক ভবন নির্মাণে কক্সবাজার শিক্ষাপ্রকৌশল বিভাগ প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ দেন। চলতিবছরের জানুয়ারী-ফেব্রুয়ারী মাসের দিকে নির্মাণকাজ শুরু করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান করোনাকালীণ বিভিন্ন কারণে কাজ শুরু করতে সময়ক্ষেপন করে।
তিনি বলেন, এই অবস্থায় বিষয়টি আমি স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষাপ্রকৌশল বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে জানাই। পরে তাদের সহযোগিতায় দুইমাস আগে ঠিকাদারী প্রতিষ্ঠান ভবনের নির্মাণকাজ শুরু করে। বর্তমানে ভবন নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দীর্ঘবছর পর হলেও পহরচাঁদা ফাজিল মাদরাসা নতুন একাডেমিক ভবনটি পেতে যাওয়ায় তাতে খুশি সকল শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকমহল ও এলাকাবাসি।
কক্সবাজার শিক্ষা প্রকৌশল বিভাগ সুত্র জানায়, চলতিঅর্থবছর চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন জনপদে ৬টি মাদ্রাসা ও ১১টি মাধ্যমিক বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট আধুনিকমানের নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়াও ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ঊর্ধ্বমুখী সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অধীনে এসব প্রতিষ্ঠানে উন্নয়ন কর্মকা- ইতোমধ্যে শুরু হয়েছে।
চকরিয়া-পেকুয়া আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ জাফর আলমের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে গেল একবছরে সরকার এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে উল্লেখিত পরিমাণ টাকা বরাদ্দ দিয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, পহরচাঁদা ফাজিল মাদরাসা ছাড়াও একইভাবে কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসা, ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া দাখিল মাদ্রাসা, কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসা, ঢেমুশিয়া দাখিল মাদ্রাসাসহ ৬টি মাদরাসা এবং চকরিয়া ও পেকুয়া উপজেলার আরো ১১টি মাধ্যমিক বিদ্যালয়েও চার তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণকাজ শুরু করা হয়েছে। অপরদিকে আরো ১২ টি মাদ্রাসা ও স্কুলের উর্ধমূখী সম্প্রসারণ এবং সেকে-ারী স্কুল ইমপ্লিমেন্টেশন প্রকল্পের আওতায় প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ চলছে।##