টেকনাফ টুডে ডেস্ক |
অবশেষে অস্ত্র-ইয়াবাসহ আটক হলো নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের অন্যতম শীর্ষ সন্ত্রাসী
সালমান শাহ গ্রুপের দলনেতা সালমান শাহ।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার হেমায়েত উদ্দিন জানান, আজ শুক্রবার দুপুরে নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মু. রকিবুল ইসলাম এর নেতৃত্বে এপিবিএন পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা
করে সালমান শাহকে বক্কর মেম্বারের বাড়ির উত্তর পাশে তার নিজ ঘর থেকে আটক করে। সে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি ব্লকের ১০৫২/২ নং শেডের সোনা মিয়ার ছেলে ।
জানা গেছে সালমান শাহ’র পিতা সোনা মিয়া স্থানীয় বাসিন্দা হলেও তার মা রোহিঙ্গা হওয়ার সুবাদে সে রোহিঙ্গা ক্যাম্পেই অবস্থান ছিল তার।
এসময় তার হেফাজতে দুইটি দেশি তৈরি অস্ত্র রামদা ও ৪০০০(চার হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আসামির বিরুদ্ধে অস্ত্র ও ইয়াবা নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
উল্লেখ্য টেকনাফ টুডে ডটকম এ গত ২৬ সেপ্টেম্বর “রোহিঙ্গা ক্যাম্প সমুহে সৃষ্ট নতুন ডাকাত দল ও সন্ত্রাসী বাহিনীর কর্মকান্ডে অতিষ্ট জনসাধারণ” শিরোনামে সালমান শাহ গ্রুপের সন্ত্রাসী কর্মকান্ডের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এর পরই টনক নড়ে এপিবিএনসহ আইন শৃংখলা বাহিনীর। অবশেষে এবিপিএন এর সফল অভিযানে সালমান শাহ আটক হওয়ায় সাধারন রোহিঙ্গাদের মাঝে স্বস্থি দেখা দিয়েছে। তবে এই বাহিনীর অন্য সদস্যদের গ্রেফতারের দাবী জানিয়েছে তারা।
এর আগে সালমান শাহ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নুরুন্নবীকে আটক করেছিল এবিপিএন।
এই গ্রুপের ডজনের বেশী সদস্য এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে। এরা হচ্ছে ই ব্লকের ৯৭২/১ নং শেডের শামসুল আলমের ছেলে আব্দু নবি ও খাইরুন্নবী, এইচ ব্লকের ৮৭৬/৬ নং শেডের লাল মিয়ার ছেলে কামাল(আনসার ক্যাম্প লুটের হোতা র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত নুরুল আলমের ভাই), সি ব্লকের ডি ব্লকের ৭৩৯/৪ নং শেডের মোগল আহমদেরর ছেলে মো. সাদেক, সি ব্লকের ৮২৬/৬ শেডের দিল মোহাম্মদের ছেলে মো. শফি, এইচ ব্লকের ৫১৯/৪ শেডের ফারুকের ছেলে নুর হোসেন, ডি ব্লকের ৭৩৮/৫ শেডের লাল পুতিক্কার ছেলে মো. সাইফুল, সি ব্লকের ৮৩৩/১ শেডের ডা. নুর আলমের ছেলে ফয়েজ, ই ব্লকের ৯৪৯/২ শেডের হারুনের ছেলে আলম, তার ভাই মো. শাহ, ডি ব্লকের ৭২৩/১ শেডের মোস্তাক মাঝির ছেলে ফয়সাল, ভুলু ডাকাত সহ রয়েছে আরো বেশ কজন উঠতি সন্ত্রাসী।
এছাড়া নয়াপাড়া-শালবাগান ভিত্তিক অপর সন্ত্রাসী বাহিনী জকির গ্রুপের প্রধান জকির এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে বলে জানা গেছে।
