মোঃ আশেকুউল্লাহ ফারুকী, টেকনাফ :
কক্সবাজার পুলিশ সুপার ডঃ এ,কে,এম ইকবাল হোসেন বলেছেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু এবং কথাও কাজের মাধ্যমে যে সব পুলিশ সেবাদিতে পারবে, তারাই হচ্ছে সত্যিকার জনগণের বন্ধু। সেবা দিতে গিয়ে পুলিশের কাছে জনগণ হয়রানীর শিকার হলে, তাকেও আইনের কাছে সোপদ করা হবে। দেশের একজন নাগরিক হিসাবে আইন শৃংখলা উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। অপরাধ দমন শুধুমাত্র পুলিশের একা দায়িত্ব পালন করা সম্ভব নয়। অপরাধীদের আইনের কাছে সোর্পদ করতে পুলিশের সহযোগীতা নিতান্ত প্রয়োজন।
১০ জুন (শনিবার) টেকনাফ মডেল থানা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ও’সি) মাঈনুদ্দীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উখিয়া সার্কেল অফিসার চাইলো মারমা, টেকনাফ ২ বিজিবি উপ অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার, টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহেদ হোসেন ছিদ্দিকী, টেকনাফ কোস্টগার্ড অফিসার, সাবেক সাংসদ ও উপজেলা আঃলীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ শফিক মিয়া, টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ বাঙ্গালী, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মাষ্টার জাহেদ হোসেন, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আবুল কালাম ও উপজলো আঃ লীগের নেতা জহির হোসেন এম,এ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, চেয়ারম্যান, কাউন্সিলর, সরকারী কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে দেশ ও জাতীর কল্যাণার্থে দোয়া পরিচালনা করেন, টেকনাফ পৌরসভার জামেয়া আল-ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ মুফ্তি কেফায়েত উল্লাহ।

