বার্তা পরিবেশক : হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির সাথে সৌজন্য স্বাক্ষাত এবং কৌশল বিনিময় করেছেন।
১৩ অক্টোবর (রবিবার) সকাল সাড়ে ১০টারদিকে হ্নীলা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোছন এবং সাধারণ সম্পাদক আবুল হোছাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী এবং জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য রশিদ আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় লেদার শামসুল আলম, নুরুল আলম, হোছন আহমদ, জামাল হোসাইন, মৌলভী মোহাম্মদ মিয়া, জাহাঙ্গীর আলম, আলী হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নবনির্বাচিত নেতৃবৃন্দকে বরণ করে দলীয় শৃংখলার প্রতি আনুগত্যশীল হয়ে আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকান্ড আরো সম্প্রসারিত এবং গতিশীল করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
