ডেস্ক নিউজ : ঝিনাইদহ কালীগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী লাভলী বেগমকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের আড়পাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের নাসির উদ্দীনের স্ত্রী।
লাভলীর নামে কালীগঞ্জ থানায় ২০টি মাদক মামলা রয়েছে। আটকের পর তার দেহ তল্লাশী করে ২ বোতল ফেন্সিডিল ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান তারা।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী জানান, মাদক মামলার চিহ্নিত আসামি লাভলী অনেক দিন ধরে শহরে ভ্রাম্যমাণভাবে নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে আসছিল। রাতে সাড়ে ৮টার দিকে একদল ফোর্স নিয়ে তার আড়পাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশী করে ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়।
