১১মার্চ চকরিয়ার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আনোয়ার হোসেন বাঙ্গালির ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রনাঙ্গনে সক্রিয়ভাবে অংশ নেয়া চকরিয়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী (১১ মার্চ) বুধবার। ২০১৪ সালের এদিনে ৬০বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন আলহাজ¦ আনোয়ার হোসেন বাঙ্গালী। মৃত্যুর পূর্বে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাব্জার জেলা সংসদের সাংগঠনিক কমান্ডার ও চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক কমন্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত তিনি মুক্তিযোদ্ধের স্বপক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। দিবসটি উপলক্ষে লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটাস্থ মরহুমের পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন ফজরের নামাজের পর খতমে কোরআন, সকাল ৮টায় মরহুমের কবর জেয়ারাত,সকাল ১১টায় মরহুমের প্রতিষ্টিত আলহাজ¦ আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও মিলাদ মাহাফিল, এবং দুপুর ২টায় নিজ বাড়ি মুক্তিযোদ্ধা কুঠিরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ হবে বলে জানিয়েছে মরহুমের বড় ছেলে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আলহাজ¦ আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম।
২০১৪ সালে ১১ মার্চ বিকেলে ৬০বছর বয়সে মৃত্যুবরণ করেন আলহাজ¦ আনোয়ার হোসেন বাঙ্গালী। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। প্রসঙ্গত: মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন বাঙ্গালি মৃত্যুর আগপর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা সংসদের সাংগঠনিক কমান্ডার ছিলেন। ##