হ্নীলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট নতুন পল্লানপাড়াকে হারিয়ে ফাইনালে চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ।
হ্নীলা আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনালের প্রথম খেলায় চৌধুরী পাড়া রাখাইন ফুটবল একাদশ ট্রাইবেকারে টেকনাফ নতুন পল্লানপাড়া ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে।
৩এপ্রিল বিকাল সাড়ে ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির যৌথ সহায়তায় এবং হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত টূর্ণামেন্টের ৩য় আসরের সেমিফাইনালের ১ম খেলা হ্নীলা হাইস্কুল মাঠে টেকনাফ নতুন পল্লানপাড়া ফুটবল একাদশ ও হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় আক্রমণ ও পাল্টা আক্রমন অব্যাহত থাকলেও খেলার প্রথমার্ধ্বে কোন দলই গোলের দেখা পায়নি। এভাবে চলতে চলতে খেলায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে পুরো মাঠ সরব করে তুললেও গোলের দেখা না পাওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ ৪-৩ গোলে জয়ী হয়ে টূর্ণামেন্টের ফাইনাল খেলা নিশ্চিত করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক মংন্যু চেন।