হ্নীলা জাদিমোড়ায় অর্ধলক্ষ ইয়াবাসহ ৩জন রোহিঙ্গা আটক ; পলাতক-৩

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের হ্নীলা জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে অর্ধলক্ষ ইয়াবাসহ ৩জন আশ্রিত রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ৩জনকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়,গত ১৭ডিসেম্বর বিকাল ৪টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিএসসি) ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল টেকনাফ থেকে সিএনজিযোগে মাদকের একটি চালান কক্সবাজারের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির জাদিমোড়াস্থ জাদি পাহাড়ের প্রধান গেইটের সামনে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযানের এক পর্যায়ে একটি সিএনজি তল্লাশীকালে সিএনজিতে যাত্রীবেশে থাকা ৩জন যাত্রীর গতিবিধি সন্দেজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ২৭নং জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৪ এর বাসিন্দা মৃত মীর আহমদের পুত্র কামাল হোসেন (২৪), ব্লক-এ/৫ এর বাসিন্দা রশিদ আহমদের পুত্র আব্দু রাজ্জাক (৩৭) এবং একই ব্লকের মৃত নজির হোসেনের পুত্র কামাল হোসেন (২৮) কে আটক করা হয়। এসময় আরো এক রোহিঙ্গাসহ ৩জন পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে এবং তাদের হেফাজতে ইয়াবা রয়েছে বলে স্বীকার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদের দেহ ও সাথে থাকা পলিব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে ৫০হাজার ইয়াবা উদ্ধার, ২টি এন্ড্রয়েড মোবাইল, ১টি বাটন ফোন, ৫টি সীম কার্ড ও নগদ ৩হাজার ১শ টাকা জব্দ করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,ধৃত মাদক ব্যবসায়ীগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ###