হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কেটে মিষ্টিমুখ করানোর মধ্যদিয়ে ব্যাপক কর্মসূচী মাধ্যমে পালিত হয়েছে।

২৮সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে দরগাহ নাফ ফিলিং ষ্টেশনস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মাহমুদ আলী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

যুগ্নসাধারণ সম্পাদক মোস্তাক আহমদ সাকির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাষ্টার খলিলুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সদস্য ছালেহ আহমদ মেম্বার,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বশির আহমদ মেম্বার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোছাইন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুর রহমান, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, ওলামা লীগ নেতা মাওলানা ফেরদৌস আহমদ প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন, হ্নীলা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসনিম মাহমুদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমিন কালু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি মৌঃ আইয়ুব খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোছন, ৭নং ওয়ার্ড সভাপতি মাষ্টার হেলাল উদ্দিন, সহসভাপতি ঠান্ডু মিয়া, সাধারণ সম্পাদক মীর কাশেম সওদাগর, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল হোছন, ৯নং ওয়ার্ড সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।

এতে প্রধান অতিথি বলেন,১৯৭৫সালের ১৫আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকান্ডের পর বিদেশ থাকা বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা এবং শেখ রেহানা অনেক কঠিন পথ পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লড়াইয়ে রয়েছেন। দেখতে দেখতে আজ বাংলার সাধারণ মানুষের অধিকার আদায়ের অগ্রদূত জননেত্রী শেথ হাসিনার ৭৪তম জন্মদিন। তাঁর এই শুভ জন্মদিনে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগ এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাণপ্রিয় নেত্রীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন মধ্যম আদায়ের দেশে পরিণত হতে যাচ্ছে ঠিক তখন একটি কুচক্রী মহল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। এসব অপরাধ থেকে সবাইকে দূরে থাকার পাশাপাশি আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে উৎখাত করতে গভীর ষড়যন্ত্র চলছে। এই ব্যাপারে সবাইকে সর্তক থাকার আহবান জানান।

t 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

আলোচনা সভা শেষে মাওলানা ফেরদৌস আহমদের পরিচালনায় জননেত্রী শেখ হাসিনার সুস্থতা,দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। ###