হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দল ৫ নম্বর সাংগঠনিক ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদআলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড.রশিদুল আলম চৌধুরী।
হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাংগঠনিক ৫নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম।

হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফেজ মোহাম্মদ ইব্রাহিমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী , হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপি নেতা মনিরুল ইসলাম, টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জুবায়ের ওসমান, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাংগঠনিক ৬নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ আলম শাহীন, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হাসেম, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষক দলের সাবেক সদস্য সচিব ইলিয়াস মিন্টু, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামশু উদ্দিন বাহাদুর বাদল, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল হোসাইন, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আওতাধীন সাংগঠনিক ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদিউল আলম,সাধারণ সম্পাদক বদি আলম, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সাংগঠনিক ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়কমোঃ ইসমাইল, সদস্য সচিব মোঃ সেলিম, যুগ্ন আহবায়ক হামিদ হোসাইন, আফসার প্রমুখ।
