হ্নীলায় রোহিঙ্গা ডাকাতের ভয় দেখিয়ে স্থানীয় এক ব্যক্তির বসত-ভিটা জবর দখলের পায়তারা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হ্নীলায় স্বশস্ত্র সন্ত্রাসী কর্তৃক রোহিঙ্গা ডাকাত দলের ভয় দেখিয়ে স্থানীয় এক ব্যক্তির বসত-ভিটা দখলে নেওয়ার পায়তারা চলছে। ভুক্তভোগী ব্যক্তি নিজের ভিটে বাড়ী রক্ষায় স্থানীয় গ্রাম আদালতসহ থানা পুলিশের কাছে বিভিন্ন সময়ে বিচার দায়ের করেন। রোহিঙ্গা গ্রæপ পেশীশক্তির দাপট দেখানোয় অসহায় হয়ে পড়েছে ভূক্তভোগী পরিবার।

জানা যায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা বৃটিশপাড়ায় মৃত ছৈয়দ আলমের পুত্র দিল মোহাম্মদের ভাই প্রবাসী তাহের গত ১২-০৫-২০১৫ইং সালে আবু বক্করের পুত্র মোঃ ইছহাক ও আবু বক্কর হতে নোটারীমূলে এককানি জমি সাড়ে ৩লক্ষ টাকায় ক্রয় করে দখল বুঝে নেন। ক্রেতা তাহের বড় ভাই দিল মোহাম্মদকে এই জমি দেখাশুনা করার দায়িত্ব দেয়। ২০১৬ইং সালে স্থানীয় রোহিঙ্গা সন্ত্রাসী আনসার উল্লাহ, মৃত আজিজুর রহমানের পুত্র মোঃ কাসিম, মোঃ ইসহাক ও আবু বক্করের নেতৃত্বে উক্ত জমির ২০শতক জবর দখল করে নেয়। উপরোক্ত বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ দায়ের করা হলে বিচারে প্রবাসী আবু তাহেরের জমি ফেরত দেওয়ার জন্য ডিক্রীনামা প্রদান করেন।

সন্ত্রাসীরা ইউনিয়ন পরিষদের এই রায় না মেনে উল্টো অবশিষ্ট জমি জবর দখলে নেওয়ার জন্য চলতি বছরের গত ৪ ফেব্রæয়ারী তাহেরের ভাতিজা নুরুল হকের উপর গুলিবর্ষণ ও হামলা চালিয়ে রক্তাক্ত করে। পরে হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। উক্ত জবর দখলকারীরা রোহিঙ্গা ক্যাম্পের পাশর্^বর্তী পাহাড়ে অবস্থান নেওয়া ডাকাত দলের ভয়-ভীতি প্রদর্শন করে এই অপতৎপরতা চালিয়ে আসছে। তাদের দাপট দেখিয়ে দিন-দুপুরে অবৈধ অস্ত্রের প্রদর্শনী এবং লাঠি-সোটা নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে।

এই ব্যাপারে উক্ত এলাকার সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তার ছিদ্দিকী বলেন, উক্ত জমির ক্রয়সুত্রে মালিক আবু তাহের। বিবাদী অবৈধ উপায়ে এই জমি জবর দখলে নেওয়ার পায়তারা চালাচ্ছে। এই বিষয়ে আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, উপরোক্ত জমির মালিক প্রবাসী তাহের গং। বিবাদীগং দেশের প্রচলিত আইন না মেনে সন্ত্রাসী উপায়ে এই জমি জবর দখলের চেষ্টা চালাচ্ছে। যা খুবই দুঃখজনক ঘটনা।

এলাকার শান্তিপ্রিয় লোকজন মনে করেন, জমির প্রকৃত মালিককে এই জমি ভোগ করতে দেওয়া উচিত। রোহিঙ্গা সন্ত্রাসীদের ইন্দনে অবৈধ উপায়ে কারো জমি জবর দখল করতে গিয়ে আইন-শৃংখলা পরিস্থিতি অবনতিকারীদের দ্রæত আইনের আওতায় আনা একান্ত দরকার। ###