সাদ্দাম হোসাইন : হ্নীলায় ২৫নং রোহিঙ্গা ক্যাম্পে ১৬এপিবিএন জওয়ানেরা অভিযান চালিয়ে অস্ত্র ও বুলেটসহ দুই দূর্বৃত্তকে আটক করেছে।
সুত্র জানায়,গত ৩০ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত সোয়া ৮টারদিকে টেকনাফের ২৫নং আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন সদস্যরা ব্লক-ডি/২৪ জামাই বাজারের উত্তর পাশে দুদু মিয়ার বাড়ির সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে মৃত আবুল খায়েরের পুত্র আব্দুল আমিন ওরফে কালু ডাকাত (২৬) এবং ব্লক-ডি/২০ এর বাসিন্দা মোহাম্মদ আমিনের পুত্র মোহাম্মদ আয়াছ (২৯) কে ১টি সচল ওয়ান সুটারগান ও আয়াজ হতে ২ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।
কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, অস্ত্র ও বুলেটসহ আটক আসামীদ্বয়কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
