হ্নীলায় অটোরিক্সাসহ চালক উধাও

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় কিস্তিতে অটোরিক্সা নিয়ে গত ৩দিনধরে রিক্সাসহ চালক উধাও হয়ে গেছে। কোন সুহৃদ ব্যক্তি সন্ধান পেলে নিম্মঠিকানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
জানা যায়,হ্নীলা দক্ষিণ লেদার মৃত আবুল হোছনের পুত্র মাঈন উদ্দিন প্রকাশ মামুল স্থানীয় মোঃ আবুল্লাহর পুত্র হামিদ হোছাইন হতে কিস্তিতে একটি অটোরিক্সা ভাড়া নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। প্রতিদিনের ন্যায় গত ৩ মার্চ সকালে রিক্সা চালাতে গাড়িসহ বের হয়ে নিখোঁজ হয়ে যায়। গাড়ির মালিক ঐ চালকের সাথে মুঠোফোনে কথা বললে রোহিঙ্গা টালে বলে জানায়। গতকাল মুঠোফোনে স্ত্রীর সাথে কথা বলার পর হতে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এখনো কোন খবর-খবর না পেয়ে পরিবার-পরিজন উদ্বেগের মধ্যে রয়েছে। কোন সুহৃদ ব্যক্তি সন্ধান ফেলে মুঠোফোন (০১৮৮৩-১৬৮০১৮) নাম্বারের যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।