হ্নীলায় FIVDB এর কিশোর ক্লাব ও স্থানীয় কিশোরদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : বেসরকারী উন্নয়ন সংস্থা ) Friends In Village Development Bangladesh (FIVDB) এর উদ্যোগে কিশোর ক্লাব ও স্থানীয় কিশোরদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।
1 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
গতকাল ২৩মে বিকাল ৩টায় হ্নীলা রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে (WHH) এবং (BMZ) এর অর্থায়নে (FIVDB) এর উদ্যোগে কিশোর ক্লাব এবং স্থানীয় কিশোরদের নিয়ে গঠিত ময়নামতি ফুটবল একাদশ এবং বাঁকখালী ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্বে ইউনুছের গোলে বাঁকখালী ফুটবল একাদশ ১-০ গোলে এগিয়ে যায়। উভয় দলের আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলা এগিয়ে চললেও কোন দলই আর গোল করতে পারেনি। ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার মধ্যবিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির খেলা পুনরায় শুরু হয়। ২য়ার্ধ্বের মাঝামাঝিতে ময়নামতি ফুটবল একাদশের খেলোয়াড় আবুল কালাম গোল করে দলকে ১-১ গোলের সমতায় ফেরান। উভয় দলের খেলোয়াড়েরা আর গোল করতে না পারায় ফলাফল নির্ধারণে খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে ময়নামতি ফুটবল একাদশ ৪-৩ গোল ব্যবধানে বাঁকখালী ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সেরা খেলোয়াড় ছৈয়দ নুর, সেরা গোলরক্ষক সাইফুল ইসলাম এবং ম্যান অব দ্যা ফাইনাল আবুল কালাম নির্বাচিত হন। খেলায় প্রধান রেফারী ছিলেন কক্সবাজার রেফারীজ এসোসিয়েশনের সদস্য কায়সার রশিদ লালু, সহকারী রেফারী ছিলেন মোহাম্মদ ইসমাঈল ও বেলাল উদ্দিন। ধারা ভাষ্যকার ছিলেন রিদুওয়ানুল ইসলাম রিমন।
3 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলা শেষে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গুরা মিয়ার সভাপতিত্বে এবং (FIVDB) কর্মকর্তা মোহাম্মদ আফছারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপির স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছন। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তার মদিনা, হেড অব হিউমেনিটারিয়ান রেসপন্স হাসান আহমেদ চৌধুরী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মহিউদ্দিন সর্দার, প্রজেক্ট কো-অর্ডিনেটর সালাউদ্দিন মল্লিক, প্রটেকশন অফিসার তানভীর আহমেদ, টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, রংগীখালী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাস্টার মুমিনুর রহমান, সহকারী শিক্ষক মাস্টার মনছু আলম, প্রোগ্রাম অফিসার তানভীর আহমেদ ভুইয়া, মনিটরিং অফিসার মনিরুজ্জামান মিল্টন, লিয়াঁজো অফিসার মো: আল জাবের, নিউট্রিশন স্পেশালিষ্ট মাসুদ পারভেজ। এছাড়া ফিল্ড অফিসার ইন্দ্রজিৎ শর্মা, আদিল কাদিরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাসেবক, ক্রীড়াবিদ ও গন্যমান্য ব্যক্তিসহ (FIVDB) এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ফাইনালে চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। এই ক্রীড়া প্রতিযোগিতা ১৭মে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতা ফাইনাল খেলার মধ্যদিয়ে সম্পন্ন হল।
2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উল্লেখ্য,স্থানীয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে Friends In Village Development Bangladesh (FIVDB-WHH-BMZ) (BGD-1030) প্রকল্প ২০২১ সালে চালু হয়ে হ্নীলা ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড এবং ক্যাম্প ২৪, ২৫ ও ২৭-এ এখনো কার্য্যক্রম চলমান রয়েছে। এতে প্রকল্পের মূললক্ষ্য হচ্ছে স্থানীয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতিকে শক্তিশালী করে শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়তা করা। এই প্রকল্প বিভিন্ন উন্নয়নমুখী কার্য্যক্রম পরিচালনা করছে। যেমন কিশোর ক্লাবের মাধ্যমে স্থানীয় লোকদের সাথে পরামর্শক্রমে যুবকদের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। স্থানীয়ভাবে গ্রহনীয় খেলা পরিচালনা করে কিশোর ক্লাবে খেলাধূলার বিভিন্ন সামগ্রী প্রদান করা, স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে পৃথকভাবে ফোরাম গঠন করে সংহতি শক্তিশালীকরণের জন্য ফোরাম সদস্যদের নিয়ে আলোচনা ও উপয়াদি খুঁজে বের করে সকলের অংশ-গ্রহণের মাধ্যমে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং স্থানীয়ভাবে দূর্যোগ মোকাবেলার গ্রæপ গঠনের মাধ্যমে দূর্যোগ কবলিত এলাকার ঝুঁকি ও বিপদান্ন খুঁজে বের করা এবং তদানুযায়ী কমিউনিটি এ্যাকশন প্লান (ঈঅচ) প্রস্তুত করে তা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। কমিটিউনিটি প্রটেকশন গ্রুপ (CPG) গঠন করে এই গ্রুপের সদস্যদের বিভিন্ন সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগের মাধ্যমে সেবা পেতে সহায়তা করা। ###
4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর