সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৪ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকালে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে খতমে কোরআন, কেক কেটে কর্মসূচির শুভ সূচনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
আলোচনা সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দু রহিম লালু, কামাল উদ্দিন বাচু, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলমগীর চৌধুরী, এনামুল হক, নুরুল আমিন, দেলোয়ার হোসেন দিলু, ৬ নং ওয়ার্ড সভাপতি মাষ্টার আবুল হোছন, ১ নং ওয়ার্ড সভাপতি নুরুল আামিন সিকদার, ২ ওয়ার্ড সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, ৩ নং ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা সৈয়দ হোসেন সিকদার, মইনুল ইসলাম বাবুল, হাজ¦ী সৈয়দ আকবর প্রমূখ।
এতে বক্তারা বলেন, বিশ^নেতা শেখ হাসিনা আছেই বলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবাধ বিচার ব্যবস্থা ও বিশে^র কাছে বাংলাদেশ দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হচ্ছে। তার নির্দেশনা ও হাতকে শক্তিশালী করতে সংকল্পবদ্ধ হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. আলম, রশিদ আহমদ, আবু তাহের, আবু তাহের (২), শামসুদ্দিন হ্যাডম্যান, তালেব আলী সিকদার, মমতাজ বেগম, নুর আহমদ ডিলার শামসুল আলম, ফরিদুল আলম, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সৈয়দ হোসাইন, উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মাসুক শাহরিয়াদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, দক্ষিণ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসাইন, সাধারণ জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা মো. সাকের, হারুনর রশিদ, ইমরান প্রমূখ।
সভার শুরুতে কোর আন তিলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা নুরুল আমিন। সভার শেষে বিশ^নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হোয়াইক্যং মসজিদের খতিব মৌ, নুরুল আমিন ফারুকী।
