সড়ক দূঘর্টনায় আহত এমএসএফ মেডিকেল স্টাফ মোঃ হারুনের অপারেশন ; সকলের দোয়া কামনা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : কুতুপালং এমএসএফ হাসপাতালের মেডিকেল স্টাফ মোঃ হারুন কর্মস্থলে যাওয়ার সময় গুরুতর আহত হয়ে সপ্তাহ খানেক চিকিৎসাধীন থাকার পর অপারেশনের জন্য চট্টগ্রাম অবস্থান করছেন। সে সময় স্বল্পতার কারণে বন্ধু-বান্ধব ও শুভাকাংখীদের সাথে স্বাক্ষাত করে কৌশল বিনিময় করতে পারেনি।

বর্তমানে সে স্বপরিবারে অপারেশনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে চকবাজার পিপল্স হাসপাতালে অবস্থান করছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগীয় প্রধান ডাঃ অধ্যাপক চন্দন কুমার দাসের তত্ত¡াবধানে পর্যবেক্ষণে রয়েছে। আগামী শুক্রবার অথবা শনিবার অপারেশন হতে পারে। তিনি দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য.গত ৬নভেম্বর হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মরহুম মাহমুদুর রহমানের পুত্র ৩য়পুত্র মোঃ হারুন প্রতিদিনের ন্যায় সকাল ৭টা ৫০মিনিটে কর্মস্থলে যাওয়ার সময় বালুখালী টিভি রিলে কেন্দ্র এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা একটি দূর পাল্লার বাস চাপা দিলে সে দূঘর্টনার কবলে পড়ে। এতে তার পায়ের গোড়ালী হাঁড় ভেঙ্গে তছনছ হয়ে যায়। তাকে দ্রæত উদ্ধার করে কক্সবাজার ডিজিটাল হাসপাতালের বিশিষ্ট অর্থোপেডিক্স ডাঃ আইয়ুব আলীর তত্ত¡াবধানে চিকিৎসাধীন ছিল। এই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে এখন চট্টগ্রাম পিপলস হাসপাতালে বিশেষ অপারেশনের জন্য অবস্থান নেয়। সে দীর্ঘ ৭বছর ধরে কুতুপালং এমএসএফ হাসপাতালে স্টাফ হিসেবে কর্মরত রয়েছে। তার সংসারে স্ত্রী, ২ছেলে ও ১ মেয়ে রয়েছে। সে দ্রæত সুস্থতা কামনায় সর্বস্তরের জনসাধারণের নিকট আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন। ###