মুহাম্মদ জাহাঙ্গীর আলম / ফরিদুল আলম : হ্নীলায় গভীর রাতে অগ্নিকান্ডে ১৭টি দোকানসহ প্রায় দুই কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়ে গেছে।
২৪ ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহর সোয়া ১২টায় উপজেলার হ্নীলা লেদা টাওয়ার সংলগ্ন বাজারে ইবনে আব্বাস মাদ্রাসা মার্কেটে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। তা নিমিষেই ছড়িয়ে পড়ে। লোকজন ঘুমে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ছাঁই হয়ে যায়। এই অগ্নি দূঘর্টনার খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের কৃতি রঞ্জন বড়–য়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অসাবধানতাবশত কারেন্ট সংযোগ থাকা বৈদ্যুতিক ইস্ত্রি থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এতে মাদ্রাসার ১২টি, আলী আহমদ ও নজির আহমেদর ৫টিসহ মোট ১৭টি দোকান পুড়ে ছাঁই যায়। এতে আনুমানিক দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
