কক্সবাজার প্রতিনিধি, ১১ অক্টোবর।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৫ম দফার শেষ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল ১০ টায় ৩২ তম সাক্ষী লে. কর্ণেল মো. ইমরানের
জবানবন্দী গ্রহনের মধ্য আদালতের কার্যক্রম শুরু হয়।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানিয়েছেন আজ মঙ্গলবার সিনহা হত্যা মামলায় নয় জন স্বাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে। এই মামলার ৮৩ জন সাক্ষীর মধ্যে ৫৯ জনকে ইতিমধ্যে সাক্ষ্য প্রদানের জন্য আদালত থেকে সমন দেয়া হয়েছে।
তিনি জানান গতকাল পর্যন্ত এই মামলায় ৩১ জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহন শেষ হয়েছে। গতকাল সোমবার দুই সেনা সদস্য সহ ৫ জন স্বাক্ষী দিয়েছেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বরখাস্ত ওসি প্রদীপসহ কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
