মালয়েশিয়া যাবার প্রস্তুতিকালে টেকনাফ বাহারছড়া হতে ৬ রোহিঙ্গা নারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে বাহারছড়া পুলিশ বসত-বাড়িতে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের জন্য মওজুদ করা ৬জন রোহিঙ্গা নারীকে আটক করেছে।
২২মার্চ সকাল ১০টারদিকে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই জহিরের নেতৃত্বে একদল পুলিশ মালয়েশিয়ায় মানব পাচারের জন্য মওজুদ করার সংবাদ পেয়ে শীলখালীর মকবুল আহমদের পূত্র মোঃ জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে ৬জন রোহিঙ্গা নারীকে আটক করেছে।

এদিকে ঘটনাস্থলে অভিযুক্ত জয়নালের বড় ভাই চিহ্নিত মানবপাচারকারী আবুল বশর নিজেকে ভাল মানুষ সাজাতে তৎপর হয়ে উঠে। সেই রোহিঙ্গাদের এনে তার বাড়িতে আশ্রয় দিয়ে বশরের নৌকাযোগে পাচার করে আসছে। পুলিশী অভিযানে ৬ রোহিঙ্গা নারীকে আটক হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে অন্যত্র আত্নগোপনে নিয়ে যায় বলে সুত্র জানায়।

এ ব্যাপারে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক মোঃ জহির বলেন জয়নালের বাড়ি থেকে আমরা ৬ রোহিঙ্গা নারীকে উদ্ধার করি। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।