বাংলাদেশ জাতীয়তাবাদী দল হ্নীলা উত্তর শাখার ৫নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ৫নং ওয়ার্ড সাংগঠনিক বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দুই বদি আলমকে সভাপতি-সাধারণ সম্পাদক করে ৫জন সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

গত ২৯মার্চ বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আহবায়ক আলী আহমদ মেম্বার ও সদস্য সচিব রফিকুল আলম চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে কঠোর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ আলহাজ¦ শাহজাহান চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের পরামর্শক্রমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ৫নং সাংগঠনিক ওয়ার্ড শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়।

এই শাখার সভাপতি হিসেবে আবুল হোছনের পুত্র বদি আলম, সাধারণ সম্পাদক দুদু মিয়ার পুত্র বদি আলম, সহসভাপতি আব্দুর রহমানের পুত্র ফরিদ নুর, যুগ্নসম্পাদক আব্দুল গফুরের পুত্র মোহাম্মদ আলী এবং কালা মিয়ার পুত্র মোঃ ইসমাঈলকে সাংগঠনিক সম্পাদক করে ৫সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটি আগামী নির্ধারিত সময়ের মধ্যেপূর্ণাঙ্গ কমিটি জমা দেবেন। ###