ফলোআপ :-মামলায় হাজিরা দিতে গিয়েই অপহৃত যুবক ৪দিনেও উদ্ধার হয়নি ; মুক্তিপণ না দিলে মামলায় জড়ানোর হুমকি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে জমি বিরোধের জেরধরে কক্সবাজার আদালতে মামলায় হাজিরা দিয়ে গিয়েই অপহৃত যুবক ৪দিনেও উদ্ধার না হওয়ায় পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে। এই ব্যাপারে একটি মামলা করা হলেও অপহরণকারীরা মুক্তিপণ না দিলে ভিন্ন মামলায় জড়ানোর হুমকি দিয়ে বেড়াচ্ছে। এই ব্যাপারে ভূক্তভোগী পরিবার আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করেছেন।
১৯ মার্চ সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাছর পাড়ার মৃত আব্দুর রশিদের পুত্র দানু মিয়া (৫৫) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি সি/আর মামলা দায়ের করেন। উক্ত মামলায় একই এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র নুর আহমদ (৫২), নুর আহমদের ছেলে আব্দু গফুর (৩০), আব্দু রহমান (২৫), আব্দুর রহিম (২৮), কক্সবাজারে অবস্থানকারী হ্নীলা মৌলভী বাজারের সিরাজ আহমদের পুত্র বেলাল (২৮) ও মোস্তফা (৩২) কে আসামী করে।
মামলার বাদী জানান, গত ১৫ মার্চ সকাল সাড়ে ১১টারদিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাছর পাড়ার মৃত আফলাতুনের পুত্র বাদশা (৪০), মৃত এজাহার মিয়ার পুত্র হামিদ হোছন (২২), হেলাল উদ্দিনের পুত্র সাইফুল (২০) ও দানু মিয়ার পুত্র মোহাম্মদ নুর (১৯) মিলে জি/আর মামলা নং-৭০৮/২০১৯ইং মামলায় হাজিরা দিতে কক্সবাজার আদালতে যাওয়ার পথে জজ কোর্টের দক্ষিণ-পূর্ব পাশে গলিতে পৌঁছলে ওঁৎপেতে থাকা খারাংখালী নাছর পাড়ার মৃত আব্দুল জলিলের পুত্র নুর আহমদ (৫২), নুর আহমদের পুত্র আব্দুল গফুর (৩০), আব্দুর রহিম (২৮), আব্দুর রহমান (২৫) সহ মিলে কক্সবাজার হতে একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে অপহরণ করে নিয়ে যায়। এসময় ঘটনাস্থল হতে কোন প্রকারে বাদশা,হামিদ হোছন ও সাইফুল পালিয়ে রক্ষা পায়। ঘটনাস্থল হতে ফিরে আসা হামিদ হোছন সাইফুলকে অপহরণের সত্যতা নিশ্চিত করেন। দুইপক্ষের মধ্যে জমি ও মামলা বিরোধের জেরধরে এই ঘটনা ঘটে আসছে।
এদিকে এই যুবক অপহরণের ৪দিন অতিবাহিত হলেও অপহরণকারীরা মুক্তি দেয়নি বরং বিভিন্ন মাধ্যম হতে ১লক্ষ টাকা মুক্তিপণ না দিলে মাদক বা অন্য মামলায় জড়ানোর হুমকি অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, চলতি বছরের গত ২৭ ফেব্রæয়ারী একই এলাকার মৃত আব্দু রশিদের পুত্র দানু মিয়া, দানু মিয়ার পুত্র ঈমান হোছন কক্সবাজার আদালতে অপর একটি মামলায় হাজিরা দিতে গেলে উপরোক্ত আসামীরা ধরে নিয়ে খালি স্টাম্পে টিপসহি নিয়ে পরে ছেড়ে দেয়। এই বিষয়টি হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির নিকট লিখিতভাবে অভিযোগ জানানো হলে তারা ক্ষুদ্ধ হয়ে এই ঘটনার আশ্রয় নিয়েছে।
এদিকে ভূক্তভোগী পরিবার অপহৃত মোঃ নুরকে অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য আইন-শৃংখলা বাহিনীসহ সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সহায়তা কামনা করেছেন। ###