পেকুয়ায় নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর : ভিত্তি প্রস্তর স্থাপন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) অর্থায়নে এবার কক্সবাজারের পেকুয়া উপজেলায় নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম নির্দশন মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর। এ উপলক্ষে উপজেলা এলজিইডির উদ্যোগে শনিবার বিকালে যাদুঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
উপজেলার বারবাকিয়া বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ৫৫লাখ টাকার বরাদ্দের বিপরীতে যাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আলহাজ জাফর আলম এদিন দুপুরে বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮০বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারে সর্বোচ্চ বরাদ্ধ দিয়ে শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার কারণে শিক্ষার হার অনেকাংশে বেড়ে গেছে। বীর মুক্তিযোদ্ধাদের অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি তাদের জন্য দেওয়া হচ্ছে সরকারি ভবন। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনের জন্য পেকুয়ায় প্রথম স্মৃতি যুদঘর করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভুইঁয়া, পেকুয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আবুল কাশেম, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য এসএম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।