বার্তা পরিবেশক : পবিত্র হজ্ব ব্রত পালনের উদ্দেশ্যে ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করলেন হ্নীলা মৌলভী বাজারের প্রবীণ মুরুব্বি আবুল হোছাইন
২৭ জুলাই (শনিবার) দুপুর ১দেড়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সৌদিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন। তিনি পবিত্র হজ্ব পালন শেষে ঈদুল আযহার পর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে সময় স্বল্পতার কারণে তিনি আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারেনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি সুস্থভা্বে ফিরে আসার জন্য সবার দোয়া কামনা করছেন।
