ফারুক আহমদ : উপজেলা নির্বাহি কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেছেন বাল্যবিবাহ বন্ধ করা হচ্ছেই আমাদের বড় চ্যালেঞ্জ । নারী শিশুর প্রতি সহিংসতার প্রধান কারণ হচ্ছে বাল্য বিবাহ। বাল্যবিবাহ বন্ধ শুন্য কোটায় নিয়ে আসতে না পারলে নারীর অধিকার, সুরক্ষা ক্ষমতায়ন ও আত্মসম্মানবোধেয় জায়গায় সফলতা অর্জন সম্ভব নয়।তাই সরকারের পাশাপাশি সেবামূলক উন্নয়ন সংস্থাগুলোকে জেন্ডার বেইস ভায়োলেন্স কর্মসূচির অংশ হিসাবে বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা একথা বলেন।
আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএনএফপিএর সহযোগিতায় এনজিও সংস্থা মুক্তি কক্সবাজার গোলটেবিল বৈঠকের আয়োজন করেন। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল, করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব।
গতকাল ( ১০ মার্চ) বুধবার উখিয়ার একটি কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠকের আলোচনায় অংশগ্রহণ করেন , উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী , ইউএনএফপিএ প্রতিনিধি তেসফায়ে বার্জ, প্রিয়াংকা চাকমা ও মাহ্জাবীন শুচি, মুক্তি কক্সবাজার এর পক্ষে মোঃ শামীম সরদার, আঞ্জুমান হোসেন ও সুমাইয়া আকতার , উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফারুক আহমদ, মহিলা মেম্বার জয়নাব আকতার লিপি ও মেম্বার কামরুনাহার।
এসময় আইওএম , ব্রাক প্র, ইপসা’র , আই আর সি ও পালস্ বাংলাদেশের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
