নাইক্ষ্যংছড়িতে ৩১কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

“শুধু শহর গুলো উন্নয়ন নয়, তৃণমূল ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য জানিয়েছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি ”

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে ১ দিনের সফরে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ৩১ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন কারেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি।

শনিবার (২০ মে) সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি পৌঁছে।

সকাল ১১টায় নাইক্ষ্যংছড়িতে প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে মন্ত্রী সদর ইউনিয়নের চাকঢালা মহিউচুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন। আওয়ামী লীগ মানে উন্নয়ন, আবার ক্ষমতায় আসলে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি মু, শফি উল্লাহ,র সভাপতিত্বে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলাপরিষদ সদস্য ক্যনে ওয়ান চাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি। এসময় মন্ত্রী আরও বলেন, এই সরকার শুধু শহর গুলো উন্নয়ন নয়, গ্রামকে শহরের রূপ দিতে বর্তমান সরকার তৃণমূলের ওয়ার্ড পর্যায় উন্নয়ন পৌঁছে দেয়াই লক্ষ্য।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,বান্দরবান জেলা পরিষদ সদস্য ও বান্দরবান জেলার (ভা:) সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, জেলাপরিষদ সদস্য ও যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার। বান্দরবান জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য,নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ টান্টু সাহা, উপজেলা আওয়ামী প্রধান উদেষ্টা আলহাজ্ব খায়রুল বাশার, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি আবু তাহের কোম্পানি, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মারমা, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজি উপজেলা আওয়ামী লীগের নেতা ডা; সিরাজুল হকসহ অনেকে উপস্হিত ছিলেন।

মতবিনিময় সভার আগে পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক জনপদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে স্টেডিয়াম গ্যালারি নির্মাণ, সড়ক উন্নয়ন,পানি শোধনাগার নির্মান প্রকল্প, টেকনিক্যাল ইনস্টিটিউট সহ মোট ১৩ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য মন্ত্রী।