ডুলাহাজারা উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক “শোকাবহ ১৫ আগস্ট” ও অভিভাবক সমাবেশ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের অর্ন্তগত ডুলাহাজারা উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক “শোকাবহ ১৫ আগস্ট উদযাপন ও বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ আগস্ট সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও লামার ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুর হোছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, আওয়ামীলীগ নেতা জামিল হোছাইন চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা.আজিজুল মান্নান, আমির উদ্দিন বুলবুল, তরুন আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক কলিম উল­াহ কলি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডা.নাজেম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
Chakaria Pic 10 08 2022 MP Zafar TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সমাবেশে বিশেষ অতিথি ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর উদয়ন আর্দশ বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দ দানে সাংসদ আলহাজ জাফর আলমের কাছে প্রস্তাব করেন। এসময় সাংসদ আলহাজ জাফর আলম ডুলাহাজারা উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণসহ প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পরে সাংসদ জাফর আলম সবাইকে সাথে নিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে গাছের চারা রোপন করার মধ্যদিয়ে বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন করেন। ##