টেকনাফ পৌর এলাকার প্রবীণ মুরুব্বী ও সাংবাদিক নুরুল হকের পিতার ইন্তেকাল ; বাদে আছর জানাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাইফুল ইসলাম / পিকলু দত্ত : টেকনাফ পৌর এলাকার প্রবীণ মুরুব্বী এবং সাংবাদিক নুরুল হকের পিতা বার্ধক্যজনিত রোগে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। বাদে আছর স্থানীয় গোরস্থানে জানাজা শেষে দাফন করা হবে।

১৯ জুন সকাল ৯টারদিকে টেকনাফ পৌর এলাকার কুলাল পাড়া নিজ বাড়িতে মরহুম আবদুল মজিদ সওদাগরের ২য় পুত্র ও সাংবাদিক নুরুল হকের পিতা শামসুল হুদা( ৬৫) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়ােবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ২ছেলে, ২মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

বাদে আছর পৌর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে চির নিদ্রায় শায়িত করা হবে।

এইদিকে প্রবীণ মুরুব্বীর মৃত্যুতে টেকনাফ টুডে পরিবার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।