টেকনাফ টুডে ডটকম এর ৫ম বর্ষপূর্তিতে সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল বশর।
শুভেচ্ছা বাণীতে তিনি জানান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের স্বপক্ষে বলিষ্ট ভুমিকা রেখে সীমান্তের যে কোন অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার অনলাইন নিউজ পোর্টালটির সাথে জড়িত সম্পাদক, নির্বাহী সম্পাদক, কলাকৌশলী ও পাঠক-সংবাদদাতা সহ সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
ভবিষ্যতেও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে টেকনাফ টুডে ডটকম পাঠকের আস্থা ধরে রেখে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখেন তিনি।
