টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কায়সার উদ্দিনের মায়ের মৃত্যুতে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী কায়সার উদ্দিন আহমদের শ্রদ্ধেয়া মায়ের ইন্তেকালে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টারদিকে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হ্নীলা পুরান বাজারের মরহুম শামসুদ্দিন আহমদের সহধর্মিনী, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা সিপিপি টিম লিডার কায়সার উদ্দিন আহমদের গর্বিত মা আছিয়া খাতুন (৮৪) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

এই মহিয়সী নারীর মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রফিক এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিনসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমার বিদেহী আত্নার শান্তি কামনা করেন।