টেকনাফে ৫০হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০হাজার ইয়াবা উদ্ধার করেছে।

জানা যায়, গত ২০ মার্চ রাত সাড়ে ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নাজির পাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ৩শ গজ দক্ষিণে বেড়িবাঁধে অভিযান চালিয়ে ব্লকের ভেতরে অভিনব কায়দায় লুকানো একটি ইয়াবার বস্তা উদ্ধার করে। পরবর্তীতে তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃত এসব ইয়াবার চালান পরবর্তীতে প্রকাশ্যে উর্ধ্বতন মহল, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন। ###