টেকনাফে ৩ হাজার পিস ইয়াবা জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান জানান,
টেকনাফ থানার কেরুনতলী এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশান টেকনাফ কর্তৃক কেরুনতলী এলাকায় একটি বসতবাড়ীতে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়ভ।ভ এসময় বাড়ির মালিক মো. শাহজাহান পালিয়ে যায়। এ সময় কোন মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড এর এই কর্মকর্তা জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের জন্য ঐ বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল। জব্দ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।