টেকনাফে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ উপজেলায় ২০২৩-২৪ইং অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনার আওতায় চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে ৬টি ইউনিয়নের ৫শ ৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে গম, ভূট্টা, সরিষা, চিনা বাদাম বীজ ও সার বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গত ৮ নভেম্বর সকাল ১০টায় টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের কৃষি প্রশিক্ষণ হলরোমে ২০২৩-২৪ইং অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনার আওতায় চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে ৬টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে গম, ভূট্টা, সরিষা, চিনা বাদাম বীজ ও সার বিতরণ উপলক্ষ্যে এক সভা উপজেলা কৃষি অফিসার মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস এম শাহজাহানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। এছাড়া উপসহকারী কৃষি অফিসার শফিউল আলম, ছরুওয়ার কাদের, রবিউল হাসান, শেখ জামাল উদ্দিন, নাজেম উদ্দিন, ছরওয়ার আলম, মোঃ আনোয়ার হোসেন, ওবাইদ মোহাম্মদ রাশেদ, আবিদা নাসরিন তন্বি, আবুল মহসিন আজাদ, মোহাম্মদ হাসান, সাঈদ বিন মোস্তফা, মোস্তাক উদ্দিন ও পবন বড়ুয়া প্রান্তসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

হোয়াইক্যং ইউনিয়নে গম চাষী ৩০জন, ভূট্টা চাষী ৩০জন, সরিষা চাষী ১শ ১০জন, চিনা বাদাম চাষী ১জন, হ্নীলা ইউনিয়নে গম চাষী ২০জন, ভূট্টা চাষী ৩০জন, সরিষা চাষী ৮০জন, টেকনাফ সদর ইউনিয়নে গম চাষী ২০জন, ভূট্টা চাষী ২৫জন, সরিষা চাষী ৪৫জন, চিনা বাদাম চাষী ৩জন, সাবরাং ইউনিয়নে গম চাষী ১৫জন, ভূট্টা চাষী ১৫জন, সরিষা চাষী ৩০জন, চিনা বাদাম চাষী ২জন, বাহারছড়া ইউনিয়নে গম চাষী ১৫জন, ভূট্টা চাষী ১৫জন, সরিষা চাষী ৩০জন, চিনা বাদাম চাষী ৩জন, সেন্টমার্টিন ইউনিয়নে চিনা বাদাম চাষী ১জনসহ মোট ৫শ ৩০জন কৃষক-কৃষাণীদের বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ কার্য্যক্রমের শুভ উদ্বোধন করেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। ১শ জন গম চাষীদের ২হাজার কেজি বীজ, ১হাজার কেজি ডিএপি ও ১হাজার কেজি এমওপি সার, ১শ ২০জন ভূট্টা চাষীদের ২শ ৪০ কেজি বীজ, ২হাজার ৪শ কেজি ডিএপি ও ১হাজার কেজি এমওপি সার, ৩শ জন সরিষা চাষীদের ৩শ কেজি বীজ, ১হাজার কেজি ডিএপি ও ১হাজার কেজি এমওপি সার, ১০জন চিনা বাদাম চাষীকে ১শ কেজি বীজ, ১হাজার কেজি ডিএপি ও ৫শ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
Teknaf Pic A 2 09 11 23 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃ জাকিরুল ইসলাম জানান,টেকনাফ উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে যাওয়া সভায় উপজেলার প্রত্যন্ত এলাকা হতে বাছাইকৃত ৫শ ৩০জন কৃষক-কৃষানীদের মধ্যে উপরোক্ত বীজ ও সার বিতরণ করা হচ্ছে। অনিবার্য কারণবশত যারা উপস্থিত হতে পারেননি তারা কৃষি অফিসে এসে তা গ্রহণ করতে পারবেন। সরকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে প্রত্যন্ত এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে। এই কর্মসূচীর ফলে এলাকায় খাদ্য উৎপাদন বাড়বে এবং স্থানীয় বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ###