হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবির ধাওয়া খেয়ে মাদক কারবারী চক্রের সদস্যদের ফেলে যাওয়া ৩কেজি ৬৭গ্রাম আইসের চালান জব্দ করেছে।
সুত্র জানায়,গত ৮ অক্টোবর রাত পৌনে ১১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা মিয়ানমার থেকে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের উত্তর-পূর্ব দিকে নদীনিবাস এলাকায় চোরাচালান প্রতিরোধ টহলদল গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর কৌশলগত অবস্থানে থাকা টহলদল ২জন ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইন হতে প্রায় ৮শ গজ বাংলাদেশ অভ্যন্তরে নদীনিবাস এলাকায় কেওড়া বাগানের ভিতর দিয়ে আসতে দেখে। তখন বিজিবি টহলদল তাদের ধাওয়া করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে লুকানোর জন্য ঘন কেওড়া বাগানের ভিতরে দিয়ে রাতের অন্ধকারে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ১টি ব্যাগ উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে খুলে পরিমাণ করে ৩কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করতে সক্ষম হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। ###
