নিজস্ব সংবাদদাতা::
আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তরুন সমাজ সেবক, দানবীর হাফেজ নুরুল হক।মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাছানে’র নিকট মনোনয়ন ফরম জমা দেন তিনি । এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ দায়িত্ব প্রাপ্ত পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন । মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, টেকনাফ উপজেলায়, মাদক মুক্ত সমাজ ও উন্নয়ন এবং নির্যাতিত-নিপীড়িত মানুষের সেবা করা এবং সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। তাই অবহেলিত টেকনাফ উপজেলার উন্নয়ন তরান্বিত করতে স্বতস্ফূর্তভাবে তাকে ভোট দেয়ার আহবান জানান তিনি।তিনি আরও বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো । তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
