হুমায়ূন রশিদ / গিয়াস উদ্দিন : টেকনাফ সীমান্তে বিজিবির সাথে বন্দুক যুদ্ধে লক্ষীপুরের এক মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল হতে ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ২৮ ফেব্রুয়ারী ভোররাত আড়াই টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পয়েন্টে বিজিবির হাতে আটক মাদক ব্যবসায়ী লক্ষীপুরের ভবানী গঞ্জের আব্দুল্লাহ পুরের আবুল বাশারের পুত্র বেলাল হোসেন (৩৫) কে নিয়ে একদল বিজিবি জওয়ান অভিযানে গেলে ওঁৎপেতে থাকা তার সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিজিবিও আত্নরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করেন। এতে উভয়পক্ষের পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে। সকাল সাড়ে ৭টারদিকে খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের এসআই নুরুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭হাজার ইয়াবা, ২টি কিরিচ, ২টি মোবাইল ও নগদ ৩ হাজার ৩শ ৭০ টাকাসহ একটি গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পকেটে থাকা কাগজপত্রের সুত্রধরে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে বিজিবি সুত্র জানায়, গত ২৭ ফেব্রæয়ারী রাত ৮টায় নিহত বেলাল হোয়াইক্যং চেকপোস্টে ইয়াবাসহ আটক হয়। তার স্বীকারোক্তিতে ভোররাত আড়াইটায় খারাংখালী বেঁড়ীবাঁধ বরাবর ৩ নম্বর ¯øুইচ গেইট এলাকা দিয়ে ইয়াবার চালান অনুপ্রবেশের খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির নাঃ সুবেঃ মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ১টি টহলদল ঘটনাস্থলে গেলে ইয়াবা চোরাকারবারীরা টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে। এতে বিজিবির দুইজন সদস্য আহত হয়। এ সময় বিজিবি আতœরক্ষার্থে পাল্টা গুলি বর্ষন করে। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মাদক ব্যবসায়ীর মৃতদেহসহ ইয়াবা, ২টি কিরিচ, ২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে। এই ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
