টেকনাফে বিজিবি’র অভিযানে ষাট লক্ষ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, টেকনাফ ছোট হাবিবপাড়া এলাকায় অবস্থিত মোছাঃ রাশেদা বানুর বাড়ির পিছনে একটি বাগানে ইয়াবা ক্রয়-বিক্রয় হবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ, বিজিবিএম, পিবিজিএম (বার) এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল অদ্য ৩১ মার্চ ২০১৭ তারিখ ১৪৩০ ঘটিকায় বর্ণিত স্থানে গমন করে অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই চোরাচালানীরা দ্রুত দৌঁড়ে পাশ্ববর্তী গ্রামের ভিতর আত্মগোপন করায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে টহলদল উক্ত এলাকা তল্লাশী করে আনুমানিক ১৫২০ ঘটিকায় বাগানে পরিত্যক্ত অবস্থায় ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা মূল্যমানের ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।